লেটেস্ট নিউজ

উচ্চ মাধ্যমিকে ফোন উদ্ধার, বাতিল পরীক্ষা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব সংবাদ দাতা, বর্ধমান

কঠোর নিরাপত্তা আর সিসিটিভি নজরদারি—কোনো কিছুতেই কাজ হলো না। প্রশাসনের সব কড়াকড়িকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোবাইল ফোন পকেটে নিয়েই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে ঢুকেছিলেন এক ছাত্র। কিন্তু শেষ রক্ষা আর হলো না। বুধবার অর্থনীতির পরীক্ষার দিনেই হাতেনাতে ধরা পড়লেন তিনি।

ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বড়নীলপুরের আচার্য দুর্গাপ্রসন্ন বিদ্যামন্দিরে। সেখানে পরীক্ষা দিতে এসেছিলেন শ্রী রামাশিস হিন্দি হাইস্কুলের এক পরীক্ষার্থী। পরীক্ষার মাঝপথে তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। নিমেষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন্দ্রজুড়ে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার উপদেষ্টা কমিটির সদস্য অতনু নায়েক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছাত্রের ফোনটি তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নিচ্ছে সংসদ। শুধুমাত্র সেদিনের পরীক্ষা নয়, চলতি বছরের ওই পরীক্ষার্থীর সবকটি পরীক্ষাই বাতিল করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ থাকার কথা বারবার ঘোষণা করা সত্ত্বেও কেন এই ঝুঁকি নিলেন ওই ছাত্র, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই একটি ভুলেই ছাত্রটির শিক্ষাজীবনের একটি মূল্যবান বছর নষ্ট হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *