টি-টোয়েন্টিতে হোল্ডার-শেফার্ডের বিশ্বরেকর্ড, দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল উইন্ডিজ – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ক্যারিবিয়ানদের ত্রাণকর্তা হয়ে ওঠেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৭৬ রানের লড়াকু স্কোর গড়ে ক্যারিবীয় বাহিনী।
অষ্টম উইকেটে হোল্ডার ও শেফার্ডের ৫৭ বলে ৮৯ রানের অবিস্মরণীয় জুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। শেফার্ড ৩৭ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন এবং হোল্ডার শেষ বলে রান আউট হওয়ার আগে করেন ৩১ বলে ৪৯ রান। তাঁদের বিধ্বংসী ইনিংসে ছিল মোট ৭টি ছক্কার মার।
প্রোটিয়া বোলারদের মধ্যে নুঙ্গি ৩টি এবং রাবাদা ২ উইকেট নিলেও জেনসেন ও মহারাজরা বেশ রান খরচ করেন। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে এখন ১৭৭ রান তুলতে হবে। এই ম্যাচের ফলাফলের ওপর ভারতের সেমিফাইনালের সমীকরণও অনেকাংশে নির্ভরশীল।

