লেটেস্ট নিউজ

ভূমিকম্প: সিসমিক জোন ৬-এ উত্তরবঙ্গের একাংশ – এবেলা

এবেলা ডেস্কঃ

সিকিমে সাম্প্রতিক ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার উত্তরবঙ্গ নিয়ে রীতিমতো আতঙ্কের বার্তা দিলেন আবহাওয়াবিদেরা। উত্তরবঙ্গের শিলিগুড়ি-সহ একটি বড় অংশ এখন অত্যন্ত বিপজ্জনক ‘সিসমিক জোন ৬’-এর আওতায় চলে এসেছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিক গোপীনাথ রাহা।

গত কয়েক দিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মাটির নিচের কম্পন নিয়ে উদ্বেগ বাড়ছিল। বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি অঞ্চলে বড় কোনো ভূমিকম্পের পর বারবার ‘আফটারশক’ বা পরবর্তী কম্পনের প্রবল সম্ভাবনা থাকে। উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই কয়েক ঘণ্টার ব্যবধানে এই অঞ্চলে রেকর্ড ১৩ বার কম্পন অনুভূত হয়েছিল। এই পরিস্থিতি এখন উত্তরবঙ্গের মানুষের জন্য নতুন করে বিপদের সংকেত দিচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *