লেটেস্ট নিউজ

গুগল ম্যাপেই মিলবে নিকটস্থ আধার কেন্দ্রের হদিস, বড় পদক্ষেপ ইউআইডিএআই-এর – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের বিভিন্ন প্রান্তে আধার কেন্দ্র খুঁজে পাওয়ার প্রক্রিয়া সহজ করতে গুগল ম্যাপসের সঙ্গে হাত মিলিয়েছে ইউআইডিএআই (UIDAI)। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ এখন থেকে খুব সহজেই তাদের নিকটস্থ অনুমোদিত আধার সেবা কেন্দ্রগুলির অবস্থান এবং প্রয়োজনীয় তথ্য হাতের নাগালে পাবেন। সম্ভবত আগামী মার্চ মাস থেকেই এই পরিষেবা চালু হতে চলেছে।

গুগল ম্যাপে আধার কেন্দ্র সার্চ করলে শুধুমাত্র যাচাইকৃত কেন্দ্রগুলির তথ্য দেখা যাবে। সেখানে শিশুদের নাম নথিভুক্তকরণ, মোবাইল নম্বর বা ঠিকানা আপডেট এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পরিকাঠামোর মতো খুঁটিনাটি বিষয়গুলো উল্লেখ থাকবে। এছাড়া কেন্দ্রের কাজের সময়সূচি ও পার্কিং সুবিধার তথ্যও প্রদর্শিত হবে, যা সাধারণ মানুষের সময় ও ভোগান্তি দুই-ই কমাবে।

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের মতে, দেশজুড়ে থাকা ৬০ হাজারের বেশি আধার কেন্দ্রের তথ্য গুগলের মাধ্যমে পাওয়া যাবে। ভবিষ্যতে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং ফিডব্যাক প্রদানের সুবিধাও যুক্ত হতে পারে। ইউআইডিএআই-এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো নাগরিকদের জন্য সরকারি পরিষেবা আরও স্বচ্ছ, দ্রুত এবং সহজলভ্য করে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *