লেটেস্ট নিউজ

পেট্রোল পাম্পে আসছে বড় বদল, এপ্রিল থেকে বাধ্যতামূলক E-পেট্রোল! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক

দেশের জ্বালানি নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হতে চলেছে আগামী ১ এপ্রিল থেকে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে দেশজুড়ে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বা ‘E-20’ বিক্রি বাধ্যতামূলক করা হচ্ছে। মূলত পরিবেশ দূষণ কমানো এবং বিদেশের ওপর জ্বালানি নির্ভরতা হ্রাস করতেই কেন্দ্রের এই বড় পদক্ষেপ।

নতুন এই জ্বালানির মান নির্ধারণে কড়া নজরদারি চালাচ্ছে সরকার। নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পে বিক্রি হওয়া এই ইথানল মিশ্রিত তেলকে অবশ্যই বিআইএস (BIS) মানদণ্ড মেনে চলতে হবে। ইঞ্জিনের স্থায়িত্ব নিশ্চিত করতে এবং নকিং বা যান্ত্রিক ত্রুটি রোধ করতে এতে অন্তত ৯৫ রিসার্চ অকটেন নম্বর থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন খনিজ তেলের আমদানি খরচ কমবে, তেমনই সবুজায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *