লেটেস্ট নিউজ

বৃদ্ধার পিত্তথলিতে ২ হাজার পাথরের পাহাড়! এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসকদের অবিশ্বাস্য কীর্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার এমআর বাঙুর হাসপাতালে ঘটল এক বিরল ও বিস্ময়কর ঘটনা। দীর্ঘদিনের অসহ্য পেটে ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা যা দেখলেন, তাতে তাঁদের চক্ষু চড়কগাছ। ওই বৃদ্ধার পিত্তথলিতে (Gallbladder) জমে ছিল শয়ে শয়ে নয়, হাজার হাজার পাথর।

চিকিৎসক নীলনারায়ণ সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার ওই বৃদ্ধার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তাঁর পিত্তথলি থেকে একে একে গুনে বের করা হয়েছে মোট ২ হাজারটি পাথর। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় এই অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তবে চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় শেষ পর্যন্ত জয়ী হয়েছেন তাঁরা।

হাসপাতালের সুপার শিশির নস্কর জানিয়েছেন, এত বিপুল পরিমাণ পাথর জমে থাকা অত্যন্ত অস্বাভাবিক। তবে বর্তমানে বৃদ্ধার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসকদের এই অভাবনীয় সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *