লেটেস্ট নিউজ

মমতার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পেজে ভয়ংকর সাইবার হানা – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় জন-সংযোগ মাধ্যম ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-র অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে বড়সড় সাইবার হামলার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে হ্যাকাররা এই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ দখল করে নেয় বলে জানা গেছে।

পুলিশি সূত্রে খবর, হ্যাকাররা অ্যাকাউন্টটি হ্যাক করে মোট ৪৭টি অননুমোদিত মেসেজ পাঠিয়েছে এবং দুটি স্টোরিও আপলোড করেছে। শুধু তাই নয়, এই প্রোফাইল ব্যবহার করে ‘এগিয়ে বাংলা’ এবং পুলিশের অফিসিয়াল পেজগুলোতেও বার্তা পাঠানো হয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সংশ্লিষ্ট সংস্থার দাবি অনুযায়ী এই প্রোফাইলটি মাত্র তিনটি নির্দিষ্ট ডিভাইস থেকে চালানো হতো। তা সত্ত্বেও কীভাবে নিরাপত্তার বেষ্টনী ভেঙে হ্যাকাররা ভেতরে ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পরপরই অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলা হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইপি অ্যাড্রেসের সূত্র ধরে হ্যাকারদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *