আজ থেকেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী: মোতায়েন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি কমিশনের – এবেলা
এবেলা ডেস্কঃ
February 27, 202610:01 am
রাজ্যে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, মোট ৪৮০ কো ম্পা নি আধা-সামরিক বাহিনীর মধ্যে আজই রাজ্যে পৌঁছাচ্ছে ২৪০ কো ম্পা নি। আগামী ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই বাহিনী বিভিন্ন জেলায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। কমিশনের স্পষ্ট বার্তা, বাহিনীকে কেবল বসিয়ে না রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে ব্যবহার করা হবে।
১লা মার্চ থেকে জেলাভিত্তিক মোতায়েন শুরু হবে। উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ২৬ কো ম্পা নি এবং মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ১৬ কো ম্পা নি বাহিনী থাকবে। এছাড়া হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ১৫ কো ম্পা নি, পূর্ব মেদিনীপুরে ১৪ কো ম্পা নি এবং কলকাতা ও মালদায় ১২ কো ম্পা নি করে বাহিনী মোতায়েন করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে ১০ কো ম্পা নি এবং বিধাননগর পুলিশ কমিশনারেটে ৪ কো ম্পা নি বাহিনী থাকবে।
বাকি জেলাগুলোতে ৫ থেকে ৮ কো ম্পা নি এবং কালিম্পংয়ের মতো ছোট এলাকায় ৩ কো ম্পা নি বাহিনী রাখা হচ্ছে। মূলত স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়িয়ে সাধারণ মানুষের মনে আস্থা ফেরানোই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। আজ রাত থেকেই জেলাগুলোতে বাহিনীর রুট মার্চ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

