লেটেস্ট নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে ভারতের দাপুটে জয় – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৭২ রানের বিশাল ব্যবধানে জয় পেল ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫৬ রানের পাহাড়প্রমাণ স্কোর খাড়া করে ভারতীয় দল। দলের পক্ষে হার্দিক পান্ডিয়া মাত্র ২৩ বলে বিধ্বংসী ৫০ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন।

ভারতের হয়ে তিলক বর্মাও ব্যাট হাতে ঝড় তোলেন। তিনি মাত্র ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন, যা দলকে বড় স্কোরে পৌঁছাতে সাহায্য করে। বিশাল রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি।

জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রানেই থমকে যায়। তাদের হয়ে ব্রায়ান বেনেট ৫৯ বলে ৯৭ রানের এক লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকলেও দলের হার এড়াতে পারেননি। এই জয়ের ফলে বিশ্বকাপে ভারত তাদের জয়ের ধারা অব্যাহত রাখল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *