লেটেস্ট নিউজ

মব কালচার নিয়ন্ত্রণে নবনির্বাচিত সরকারের চ্যালেঞ্জ – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ‘মব কালচার’ বা দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধের ঘোষণা দিলেও সাম্প্রতিক কিছু ঘটনা জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জোরপূর্বক বের করে দেওয়া, বরিশালে আদালতের এজলাসে হট্টগোল এবং Supreme \titleonly কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের কক্ষে হামলার ঘটনায় ক্ষমতাসীন দলের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের হেনস্তা ও বরিশালের বিচারিক কাজে বিঘ্ন ঘটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

বিরোধী দল ও রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে ‘সরকারি মদদপুষ্ট মব কালচারের সূচনা’ হিসেবে অভিহিত করেছেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিএনপি নেতারা দাবি করেছেন যে, তারা কোনো ধরনের বিশৃঙ্খলাকে রাজনৈতিক প্রশ্রয় দেবেন না। বরিশালের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর পদক্ষেপকে সরকার তাদের কঠোর অবস্থানের প্রমাণ হিসেবে দেখছে। তবে বিশ্লেষকদের মতে, দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের সদিচ্ছার প্রতিফলন মাঠপর্যায়ে ঘটা জরুরি।

অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌহিদুল হক জানান, রাজনৈতিক শক্তি প্রদর্শন বা কাউকে আসাম্মান করার মতো ঘটনাগুলো স্পষ্টতই মব ভাইয়োলেন্সের অন্তর্ভুক্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে কেবল মৌখিক আশ্বাস নয়, বরং প্রতিটি ঘটনায় দ্রুততম সময়ে প্রচলিত ফৌজদারি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। মানবাধিকার কর্মীদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অস্থিরতা কাটিয়ে উঠতে নির্বাচিত সরকারকে আরও দায়িত্বশীল ও আইনি পদক্ষেপের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *