ভোটার তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগেই সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল নবান্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: আগামীকাল ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে রাজ্যের বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR)-এর চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু সেই তালিকা জনসমক্ষে আসার ঠিক ২৪ ঘণ্টা আগে আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার Supreme \titleonly কোর্টে এসআইআর ইস্যু নিয়ে স্বস্তি তো মেলেইনি, উল্টে শীর্ষ আদালতের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হলো রাজ্যের আইনজীবীদের।
আদালতে কী ঘটেছিল? এদিন Supreme \titleonly কোর্টে রাজ্যের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনি সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেন, কমিশন হাইকোর্টের প্রধান বিচারপতিকে অন্ধকারে রেখে একের পর এক নির্দেশিকা জারি করছে। সিব্বলের মূল অভিযোগ ছিল, এসডিও-র দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে নিষেধ করছে কমিশন। এমনকি জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার নামে তাঁদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
রাজ্যের এই যুক্তিতে তীব্র বিরক্তি প্রকাশ করেন বিচারপতিরা। বিচারপতি জয়মাল্য বাগচী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কমিশন প্রশিক্ষণ না দিলে কে দেবে?” অন্যদিকে, Supreme \titleonly কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে, আদালত এই প্রক্রিয়ায় বারবার হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, “প্রতিদিন এভাবে আদালতে এলে আমাদের পক্ষে মুশকিল। আমাদের নির্দেশ খুব স্পষ্ট, বিচারকরা জানেন তাঁদের ঠিক কী করতে হবে।”
নেপথ্যে আসল লড়াই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে Supreme \titleonly কোর্ট আগেই জেলা স্তরের বিচারকদের ওপর নজরদারির দায়িত্ব দিয়েছিল। রাজ্য সরকারের মূল আপত্তি ছিল, কমিশন কেন সরাসরি বিচারকদের নির্দেশ দিচ্ছে। তবে আদালত সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনের নথি গ্রহণ বা বর্জন সংক্রান্ত নির্দেশে তারা আপাতত কোনো হস্তক্ষেপ করবে না। ফলে কালকের চূড়ান্ত তালিকা প্রকাশে আর কোনো বাধা রইল না।
রাজনৈতিক তরজা তুঙ্গে এই আইনি পরাজয়কে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। বিরোধী শিবিরের দাবি, এসআইআর প্রক্রিয়ায় কারচুপি করার পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন আদালতের দ্বারস্থ হয়ে সময় নষ্ট করছে সরকার। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করতেই নবান্ন বারবার Supreme \titleonly কোর্টে যাচ্ছে বলে অভিযোগ পদ্ম শিবিরের।

