লেটেস্ট নিউজ

তফশিলি অধ্যুষিত এলাকার স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির উদ্যোগ রাজ্যের – এবেলা

এবেলা ডেস্কঃ

ডিজিটাল শিক্ষার প্রসারে তফশিলি অধ্যুষিত ১১টি জেলার ৩৫৮টি সরকারি ও সরকার-পোষিত স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু করছে রাজ্য সরকার। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত করবে ওয়েবেল। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের নির্বাচিত স্কুলগুলিতে এই সুবিধা পাওয়া যাবে।

প্রতিটি ক্লাসরুমে থাকবে ইন্টারঅ্যাকটিভ টাচ প্যানেল, কম্পিউটিং ইউনিট ও অডিও সিস্টেম। নির্বাচিত সংস্থাকে সরঞ্জাম সরবরাহ ও শিক্ষকদের প্রশিক্ষণের দায়িত্ব নিতে হবে। প্রযুক্তিগত সহায়তা ও তিন বছরের অন-সাইট ওয়ারেন্টিসহ কাজের বরাত পাওয়ার ২৪ থেকে ৩২ সপ্তাহের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য পিছিয়ে পড়া পড়ুয়াদের আধুনিক শিক্ষাব্যবস্থায় যুক্ত করা। ডিজিটাল শিখনের সমান সুযোগ নিশ্চিত করে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও প্রযুক্তিগতভাবে উন্নত করাই সরকারের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *