লেটেস্ট নিউজ

চাঁদপুরে হিন্দু বিয়ে বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা: চাঁদাবাজির প্রতিবাদে জখম ৫ – এবেলা

এবেলা ডেস্কঃ

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে একটি হিন্দু বিয়ে বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাং। বৃহস্পতিবার রাতে এক লাখ টাকা চাঁদা দাবি করে তা না পাওয়ায় এই তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বরের বাবা, ভাই ও জেঠাসহ অন্তত পাঁচজন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

আক্রান্ত পরিবার সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের সদস্য মোহন, আরমান ও আবিরের নেতৃত্বে একদল যুবক বিয়ে বাড়িতে ঢুকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় তারা বরের বাবা বাবুলাল বিশ্বাস ও ভাই ত্রিনাথ বিশ্বাসকে মারধর করে। হামলায় টেবিল-চেয়ার ও আশপাশের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *