লেটেস্ট নিউজ

টি-টোয়েন্টিতে ‘টেস্ট’ সুলভ ব্যাটিং: উমর আকমলের নিশানায় বাবর আজম – এবেলা

এবেলা ডেস্কঃ

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে বাবর আজমের মন্থর ব্যাটিং নিয়ে পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় উঠেছে। ২৪ বলে মাত্র ২৫ রানের ইনিংস খেলে প্রাক্তন অধিনায়ক যখন মাঠ ছাড়েন, তখন দলের রান ছিল ৩ উইকেটে ৭৩। আধুনিক ক্রিকেটের তুলনায় বাবরের ১০৪.১৭ স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তাঁর কাকাতো ভাই তথা প্রাক্তন ক্রিকেটার উমর আকমল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের একটি বিধ্বংসী ইনিংসের সঙ্গে বাবরের বর্তমান পারফরম্যান্সের তুলনা করেন আকমল। উমর জানান, সেবার তিনি ৫৪ বলে ৯৪ রান করে দলকে জেতালেও বাবর বর্তমান পরিস্থিতিতে খাপ খাওয়াতে পারছেন না। এই পোস্টের মাধ্যমে তিনি বাবরের ব্যাটিং পজিশন ও কার্যকারিতা নিয়ে পরোক্ষ কটাক্ষ করেন।

বিতর্ক বাড়লে উমর আকমল পরে স্পষ্ট করেন যে, তিনি বাবরের কৃতিত্বকে খাটো করছেন না। তাঁর মতে, বাবর বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হলেও টি-টোয়েন্টিতে মিডল অর্ডার পজিশনটি তাঁর স্বাভাবিক ব্যাটিং শৈলীর সঙ্গে মানানসই নয়। শাহিন আফ্রিদির পর পরিবারের সদস্যের এমন মন্তব্য বাবর আজমকে নতুন করে চাপে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *