লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় আপনার নাম আছে তো? শনিবারের চূড়ান্ত লিস্ট প্রকাশের আগে জেনে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। আগামীকাল শনিবার প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ভোটার তালিকা। কিন্তু সাধারণ ভোটারদের মনে এখন একটাই প্রশ্ন— তালিকায় কি নিজের নামটা থাকছে? নাকি ‘লজিকাল ডিসক্রিপেন্সি’র খাঁড়ায় বাদ পড়ল আজীবনের ভোটাধিকার? নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রাথমিক তালিকায় থাকা ৭ কোটি ৬৬ লক্ষ নামের মধ্যে প্রায় ৫৮ লক্ষ নাম ইতিমধ্যেই ছেঁটে ফেলা হয়েছে। ফলে শনিবার যে তালিকা প্রকাশ পাবে, তাতে নাম থাকছে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের।

তবে তালিকায় নাম থাকাই শেষ কথা নয়। এবার প্রতিটি নামের পাশে থাকছে বিশেষ ‘স্ট্যাটাস’, যা নির্ধারণ করবে আপনার বর্তমান নাগরিক অধিকার। ডিজিটাল এই তালিকায় আপনার নামের পাশে কী লেখা থাকছে, তা দেখে নেওয়া জরুরি:

  • Approved: আপনার সব নথিপত্র সঠিক এবং আপনি ভোট দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
  • Deleted: কোনো ত্রুটি বা অসংগতির কারণে আপনার নাম তালিকা থেকে পাকাপাকিভাবে মুছে ফেলা হয়েছে।
  • Under Adjudication: আপনার নথিপত্র নিয়ে এখনও সংশয় রয়েছে এবং বিচারকরা তা খতিয়ে দেখছেন। এই তালিকায় রয়েছেন প্রায় ৬০ লক্ষ মানুষ।
  • Supplementary: আপনি নতুন ভোটার হিসেবে এই প্রথম গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার সুযোগ পেয়েছেন।

এই বিপুল পরিমাণ তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে Supreme \titleonly কোর্টের নির্দেশে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে সিভিল জজদের বিশেষ বিমানে উড়িয়ে আনা হচ্ছে। তাঁরা ‘SIR’ বা স্পেশাল ইনভেস্টিগেশন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবেন। এদিকে এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিচারবিভাগীয় অফিসারদের কাজে কোনো বাধা দেওয়া চলবে না। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নাম সংশোধন ও সংযোজনের এই প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *