লেটেস্ট নিউজ

তারেকের সরকারকে চাপে রাখতে জামাতের ‘ছায়া মন্ত্রিসভা’! – এবেলা

এবেলা ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন তথা বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে রাজপথে ও সংসদে চাপে রাখতে বিশেষ কৌশল নিল জামাতে ইসলামী। সরকারি সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা এবং বিকল্প নীতিপ্রস্তাব পেশের লক্ষ্যে ‘শ্যাডো মিনিস্ট্রি’ বা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার আগেই এই ছায়া মন্ত্রিসভার প্রাথমিক কাঠামো চূড়ান্ত করা হবে বলে শুক্রবার জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত সরকারের প্রতিটি পদক্ষেপের ওপর নজরদারি এবং জনস্বার্থে বিকল্প পথ দেখাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে প্রধান বিরোধী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *