লেটেস্ট নিউজ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা: সক্রিয় তালিবানের বিশেষ ‘সুইসাইড স্কোয়াড’ – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্তে বিমান হামলার পালটা প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়েছে। পাকিস্তান কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর তালিবান প্রশাসন পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছে। সীমান্তবর্তী এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ক্রমাগত বাড়ছে।

উত্তেজনার মাঝে তালিবান তাদের বিশেষ ‘সুইসাইড স্কোয়াড’ বা ফিদায়েঁ যোদ্ধাদের সক্রিয় করেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী, বিস্ফোরক জ্যাকেট পরিহিত এই যোদ্ধারা আত্মঘাতী হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। অতীতে বিভিন্ন যুদ্ধে কার্যকর ভূমিকা রাখা এই স্কোয়াড এখন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি উঠেছে।

তালিবান মুখপাত্র জানিয়েছেন, ডুরান্ড লাইন ও খোস্ত সীমান্ত এলাকায় ইতিমধ্যে পালটা আক্রমণ শুরু হয়েছে। পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে হামলা চালিয়েছে বলে অভিযোগ তালিবান প্রশাসনের। পাকিস্তান সরকারও সামরিক কৌশল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যুদ্ধের ঘোষণা করেছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *