ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ আর রেহাই নেই খোদ মুখ্যসচিবের – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202610:12 am
নয়াদিল্লি: আজই প্রকাশিত হচ্ছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা। তবে পশ্চিমবঙ্গ নিয়ে Supreme \titleonly কোর্টের অবস্থান অত্যন্ত স্পষ্ট— লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যের অমিল থাকা ভোটারদের সমস্যা মিটলেই অবিলম্বে আপলোড করতে হবে সাপ্লিমেন্টারি লিস্ট। এই প্রক্রিয়ায় বিন্দুমাত্র বিলম্ব সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুক্রবার পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) মামলার শুনানিতে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। তালিকায় ‘ত্রুটি’ ধরা পড়েছে খোদ রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর নথিতেও। রাজ্য সরকারের আইনজীবীরা এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চাইলেও প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, ব্যক্তি যেই হোন না কেন, নোটিস পেলে উপযুক্ত নথি জমা দিয়ে যাবতীয় সন্দেহ দূর করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নন।
শুনানিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিচার বিভাগীয় অফিসারদের প্রভাবিত করার অভিযোগ তোলে রাজ্য পক্ষ। ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। তবে আদালত স্পষ্ট জানায়, অফিসাররা নিরপেক্ষভাবেই কাজ করবেন এবং প্রশিক্ষণের দায়িত্ব কমিশনেরই। আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথিও পরিচয়পত্র হিসেবে গ্রাহ্য হবে। বারবার একই ইস্যুতে আদালতের দ্বারস্থ না হওয়ার পরামর্শ দিয়ে বেঞ্চ আশ্বস্ত করেছে যে, নির্দেশ লঙ্ঘন হলে Supreme \titleonly কোর্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

