লেটেস্ট নিউজ

বলিভিয়ায় হাইওয়েতে ভেঙে পড়ল টাকার বান্ডিল ভর্তি যুদ্ধবিমান, মৃত অন্তত ১৫ – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিভিয়ার এল অল্টো বিমানবন্দর সংলগ্ন একটি ব্যস্ত হাইওয়েতে সেদেশের বায়ুসেনার একটি হারকিউলিস যুদ্ধবিমান ভেঙে পড়ায় ভয়াবহ বিপর্যয় ঘটেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে নতুন ছাপা নোটের বান্ডিল নিয়ে যাওয়ার সময় যান্ত্রিক গোলযোগের জেরে বিমানটি রাস্তার ওপর আছড়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন।

দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি রাস্তার ওপর থাকা একাধিক গাড়িকে দুমড়ে-মুচড়ে দেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিমান থেকে ছিটকে পড়া নোটের বান্ডিল কুড়োতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও দমকল বাহিনী।

আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চললেও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে প্রশাসন। মৃতদের মধ্যে কতজন বিমানের আরোহী ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *