সেমিফাইনালে ওঠার মরণ-বাঁচন লড়াই: মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202612:00 pm
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে সলমান আলি আগার দলের সামনে এটি মরণ-বাঁচন ম্যাচ। ইংল্যান্ড ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করায় দ্বিতীয় দল হিসেবে শেষ চারে যেতে পাকিস্তানকে আজ কেবল জিতলেই হবে না, মেলাতে হবে কঠিন সমীকরণ।
সেমিফাইনালের টিকিট পেতে নিউজিল্যান্ডের নেট রান রেট টপকাতে হবে পাকিস্তানকে। এজন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করলে অন্তত ৬৫ রানে জিততে হবে অথবা রান তাড়া করলে ১৩ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে। অন্যথায় নিউজিল্যান্ড সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে এবং পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা আজই শেষ হয়ে যাবে।
পরিসংখ্যান অনুযায়ী, দুই দলের ২৪টি টি-টোয়েন্টি লড়াইয়ে পাকিস্তান ১৪ বার এবং শ্রীলঙ্কা ১০ বার জিতেছে। যদিও লঙ্কাবাহিনী ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তবুও ঘরের মাঠে দুনিথ ওয়েল্লালাগের মতো স্পিনাররা পাকিস্তানের জন্য বড় বাধা হতে পারেন। অন্যদিকে, অফফর্মে থাকা পাক অধিনায়ক সলমানের জন্য এই ম্যাচটি নেতৃত্বের অগ্নিপরীক্ষা।

