কলকাতায় নারীসুরক্ষায় নয়া উদ্যোগ: শহরে বসছে ‘পিঙ্ক বুথ’, বাড়বে টহলদারি – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202611:21 am
কলকাতায় মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন মোড়ে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’। এই বিশেষ বুথগুলোর মাধ্যমে বিপদে পড়া মহিলারা দ্রুত পুলিশের সহায়তা পাবেন।
সুরক্ষা নিশ্চিত করতে বুথের পাশাপাশি শহরে সক্রিয় হচ্ছে মহিলা পুলিশের বিশেষ টহলদারি বাহিনী। রাতে যাতায়াতের সময় মহিলারা যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হন, তা নিশ্চিত করতেই এই প্রমিলা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের মূলে রয়েছে সম্পূর্ণভাবে মহিলা পুলিশ কর্মীদের দ্বারা পরিচালিত একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। প্রাথমিকভাবে কলকাতার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই পরিষেবা চালু হলেও পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

