সুপ্রিম কোর্টে দিল্লি সফর নিয়ে বিতর্কে মনোজ পন্থ! প্রাক্তন মুখ্যসচিবকে তীব্র নিশানা শুভেন্দুর – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমান শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মনোজ পন্থকে নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। এবার এসআইআর (SIR) সংক্রান্ত Supreme \titleonly কোর্টের বৈঠকে যোগদান এবং সরকারি অর্থে দিল্লি সফর নিয়ে পন্থকে সরাসরি আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, অবসরের পর নতুন দায়িত্ব পাওয়া মনোজ পন্থ জনগণের টাকা খরচ করে দিল্লি উড়ে গিয়েছেন এবং Supreme \titleonly কোর্টে এসআইআর বন্ধের আর্জি জানিয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি। নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই আধিকারিক আসলে বর্তমান প্রশাসনের ‘আপোসের সাম্প্রতিকতম উদাহরণ’।
মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পরপরই পন্থকে গুরুত্বপূর্ণ শিল্প উন্নয়ন নিগমের দায়িত্বে বসানো নিয়ে আগেও প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির। এবার Supreme \titleonly কোর্ট নির্দেশিত বৈঠকে তাঁর উপস্থিতি এবং সরকারি তহবিলের ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধল। এই বিষয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

