লেটেস্ট নিউজ

বাংলায় ভোটার তালিকায় ব্যাপক রদবদল! বাদ পড়ল ৬১ লক্ষ নাম – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন সিইও মনোজ আগরওয়াল। খসড়া তালিকার পর বড়সড় পরিবর্তনের আভাস মিলল এবারের পরিসংখ্যানে।

রাজ্যের বর্তমান চূড়ান্ত ভোটার তালিকায় মোট নাম রয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের। তবে তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বাদ পড়ার সংখ্যাটিও বেশ চমকপ্রদ। নির্বাচন কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৬১ লক্ষ নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দফার খসড়া থেকেই বাদ পড়েছেন ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন।

ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জমা পড়লেও বড় একটি অংশ প্রক্রিয়ার বাইরে থেকে গেছেন। প্রায় ৫৮ লক্ষেরও বেশি ভোটার প্রয়োজনীয় এনুমারেশন ফর্ম জমা দেননি। অন্যদিকে, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *