পুলিশ দেখেই ‘পালাও পালাও’ চিৎকার, অশালীন অবস্থায় ধরা পড়ল দুই যুবকসহ ৪ জন – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের ফিরোজাবাদের আজাদ নগর এলাকায় একটি বাড়িতে চলত রমরমিয়ে দেহ ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়েই বাড়ির মালকিন চিৎকার করে সতর্ক করতে থাকেন, “পালাও পালাও, পুলিশ এসেছে!”
পুলিশ ঘরে ঢুকে দেখে দুই যুবক অত্যন্ত আপত্তিকর অবস্থায় পালানোর চেষ্টা করছে। হাতেনাতে তাদের ধরে ফেলে বাহিনী। গ্রেফতার করা হয়েছে যৌনপল্লীর মালকিন ও অন্য এক যুবতীকেও। তল্লাশিতে উদ্ধার হয়েছে নগদ ৪,৮০০ টাকা।
তদন্তে জানা গেছে, স্কুলের কাছেই ঘর ভাড়া নিয়ে এই অবৈধ ব্যবসা ফেঁদেছিল চক্রটি। ধৃতদের বিরুদ্ধে অনৈতিক পাচার বিরোধী আইন ও বিএসএনএস ধারায় মামলা রুজু করা হয়েছে।

