লেটেস্ট নিউজ

শহরজুড়ে চুরির তাণ্ডব চালানো দুই ভাই এবার পুলিশের জালে – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার পোস্তা এবং বড়বাজার এলাকায় সাম্প্রতিক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল লালবাজারের গোয়েন্দারা। ডানলপ থেকে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত দুই ভাই নারায়ণ বাগ এবং পূর্ণ বাগকে। তাদের সঙ্গ দেওয়ার অভিযোগে আরও চারজন পুলিশের খাঁচায় ধরা পড়েছে।

তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ১ ফেব্রুয়ারি পোস্তার একটি বাড়ির প্রণামী বাক্স চুরির ঘটনার মাস্টারমাইন্ড ছিল এই দুই ভাই। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দশ দিন পর বড়বাজারের ফুটপাত থেকে প্রায় দেড় লক্ষ টাকার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দেয় তারা। একের পর এক চুরির ঘটনায় রীতিমতো উদ্বেগে ছিলেন ব্যবসায়ীরা।

অবশেষে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গতিবিধি চিহ্নিত করেন গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে ডানলপ থেকে এই চক্রের মূল হোতা দুই ভাইসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে চুরির মালপত্র উদ্ধার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *