লেটেস্ট নিউজ

মধ্যবিত্তের নাগালে এবার ব্রেস্ট ক্যানসারের মহার্ঘ্য ওষুধ, বছরে বাঁচবে ৭ লক্ষ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

বছরে খরচ হতো ৭ লক্ষ টাকা! স্তন ক্যানসারের সেই মহার্ঘ্য ওষুধ এবার মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাজার হাজার ক্যানসার আক্রান্ত মহিলা ও তাঁদের পরিবার।

সরকারি হাসপাতালে বড় ঘোষণা

সম্প্রতি সেন্ট্রাল মেডিকেল স্টোর্স ও রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ‘ট্রাস্টুজুমাব এমটানসিন ১০০ এমজি’ নামক অত্যন্ত কার্যকর ও দামি ওষুধটি এখন থেকে রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে বিনামূল্যে পাওয়া যাবে। বেসরকারি ক্ষেত্রে এই ওষুধের এক-একটি ডোজের দাম প্রায় ২৫ হাজার টাকা। একজন প্রাপ্তবয়স্ক রোগীর পূর্ণাঙ্গ চিকিৎসায় বছরে খরচ পড়ে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা, যা সাধারণ পরিবারের পক্ষে বহন করা আসাম্ভব ছিল।

কেন এই ওষুধ এত গুরুত্বপূর্ণ?

ক্যানসার বিশেষজ্ঞদের মতে, ব্রেস্ট ক্যানসার যখন স্টেজ ৩ বা ৪-এ পৌঁছে যায় অথবা শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে (মেটাস্টেটিক), তখন এই ওষুধটি জাদুর মতো কাজ করে। সার্জারির পরেও যদি শরীরে ক্যানসারের জীবাণু থেকে যায়, তবে তা নির্মূল করতে ‘ট্রাস্টুজুমাব এমটানসিন’ অত্যন্ত জরুরি।

উদ্বেগের পরিসংখ্যান

পরিসংখ্যান বলছে, ভারতে প্রতি চারজন ক্যানসার আক্রান্ত মহিলার মধ্যে একজন স্তন ক্যানসারে আক্রান্ত। গত এক বছরে প্রায় আড়াই লক্ষ ভারতীয় মহিলা এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে প্রায় ১ লক্ষ মানুষের। এই ভয়াবহ পরিস্থিতিতে রাজ্য সরকারের এই পদক্ষেপ ক্যানসার যুদ্ধে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন চিকিৎসক মহল।

বিখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ জয়দীপ ঘোষের মতে, এই জরুরি ও বহুমূল্য ওষুধটি সরকারি পরিষেবায় যুক্ত হওয়ায় কয়েক হাজার সাধারণ মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *