লেটেস্ট নিউজ

বিয়ের পিঁড়িতে বসার আগেই ৬৬ লাখ উধাও, সুন্দরী ‘পল্লবী’র মরণজালে সর্বস্বান্ত আইটি কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ

গাচিবৌলির এক ২৯ বছর বয়সী আইটি কর্মী বিয়ের জন্য ম্যাট্রিমোনিয়াল সাইটে নাম নথিভুক্ত করে খুইয়েছেন ৬৬ লাখ টাকারও বেশি। মালয়েশিয়া প্রবাসী পরিচয় দিয়ে ‘পল্লবী’ নামে এক তরুণী তাঁর সঙ্গে যোগাযোগ করে। আলাপ জমানোর পর অভিযুক্ত তরুণী ক্রিপ্টোকারেন্সি ও শেয়ার বাজারে বিনিয়োগের টোপ দেয়।

তরুণীর মিষ্টি কথায় ভুলে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেন ওই যুবক। লভ্যাংশ তো দূরের কথা, নিজের গচ্ছিত টাকা ফেরত চাইতে গেলেই আসল রূপ বেরিয়ে আসে প্রতারক চক্রের। আরও টাকা দিলে তবেই আগের টাকা ফেরত পাওয়া যাবে বলে চাপ দিতে থাকে ওই তরুণী। প্রতারণা বুঝতে পেরে সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। পুলিশ জানিয়েছে, বৈবাহিক সম্পর্কের আড়ালে এটি একটি বড়সড় বিনিয়োগ প্রতারণা। অচেনা প্রোফাইলের প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ দিচ্ছে সাইবার বিভাগ।

সতর্কতা: ম্যাট্রিমোনিয়াল সাইটে পরিচয়ের সূত্র ধরে কেউ বিনিয়োগের কথা বললে বা টাকা চাইলে তৎক্ষণাৎ সাবধান হোন এবং পুলিশকে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *