লেটেস্ট নিউজ

দোলের আনন্দেই পড়ছে চন্দ্রগ্রহণ! মাত্র ২০ মিনিটের এই খেলা ভারত থেকে কি দেখা যাবে? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: ২০২৬ সালের দোল উৎসব এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে। আগামী ৩ মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে যাচ্ছে, যা ভারত থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান হবে। জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় মতে, এই সংযোগ অত্যন্ত প্রভাবশালী।

চন্দ্রগ্রহণের সময়সূচি

আগামী ৩ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে। মাত্র ২০ মিনিটের এই আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ভারত ছাড়াও এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে।

সুতক কাল ও বিধিনিষেধ

যেহেতু এই গ্রহণ ভারতে দৃশ্যমান, তাই এর ‘সুতক কাল’ বা অশুভ সময় কার্যকর হবে। ৩ মার্চ সকাল ৯টা ৩৯ মিনিট থেকে সুতক কাল শুরু হচ্ছে। ধর্মীয় নিয়ম অনুযায়ী, এই সময়ে যেকোনো শুভ কাজ, নতুন উদ্যোগ বা মন্দিরে পুজো-অর্চনা নিষিদ্ধ থাকে।

দোল ও হোলির নির্ঘণ্ট

পঞ্জিকা মতে, ফাল্গুন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২ মার্চ সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ৩ মার্চ সন্ধ্যা ৫টা ৭ মিনিটে। সেই গণনায় ৩ মার্চ মঙ্গলবার পালিত হবে হোলিকা দহন এবং তার পরের দিন অর্থাৎ ৪ মার্চ বুধবার দেশজুড়ে রঙের উৎসব বা হোলি উদযাপিত হবে।

অশুভ শক্তি বিনাশের এই উৎসবে চন্দ্রগ্রহণের উপস্থিতি জনমানসে বাড়তি কৌতূহল তৈরি করেছে। বিশেষজ্ঞদরে মতে, গ্রহণের নিয়ম মেনে চললে উৎসবের আনন্দ ও সমৃদ্ধি বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *