মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, বাতিল ৪০০ বিমান! চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে এক ধাক্কায় বাতিল করা হলো ৪০০-র বেশি উড়ান। রবিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে এই বড় ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু এবং ডিজিসিএ (DGCA)-র কর্তারা। মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং আকাশপথের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার যাত্রী বিপাকে পড়লেও সুরক্ষার স্বার্থে কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

