বড় খবরঃ ১ মার্চ থেকে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম – এবেলা
এবেলা ডেস্কঃ
ডিজিটাল জালিয়াতি রুখতে ১ মার্চ থেকে কড়া পদক্ষেপ নিচ্ছে টেলিকম দফতর। আজ থেকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ সচল রাখতে ফোনে সংশ্লিষ্ট সিম কার্ডটি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আগে সিম কার্ড খুলে রাখলেও অ্যাপ চালানো যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা, সেই সিমটি ফোনে না থাকলে অ্যাপ আর কাজ করবে না।
হোয়াটসঅ্যাপ ওয়েবের ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন। এখন থেকে প্রতি ৬ ঘণ্টা অন্তর হোয়াটসঅ্যাপ ওয়েব স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে যেতে পারে। মূলত ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কড়াকড়ি।

