৩০ সেকেন্ডে ধ্বংস খামেনেই সাম্রাজ্য! ৩০টি বোমার আঘাতে সপরিবারে খতম ইরানের সর্বোচ্চ নেতা – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
ইরানের মাটিতে আমেরিকার সহায়তায় ইজরায়েলের এক বিধ্বংসী হামলায় যবনিকা পতন হলো খামেনেই যুগের। শনিবার রাতের এই আকস্মিক অভিযানে মাত্র ৩০ সেকেন্ডের ঝোড়ো আক্রমণে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই। শুধু খামেনেই নন, ইজরায়েলি মিসাইলের আঘাতে ধুলিসাৎ হয়েছে তার গোটা পরিবার।
অপারেশন ৩০: ধ্বংসের সেই আধ মিনিট
রিপোর্ট অনুযায়ী, এই অভিযানটি ছিল গাণিতিকভাবে নিখুঁত। মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে ৩০টি শক্তিশালী বোমা বর্ষণ করা হয় খামেনেইর বাসভবন ও সংলগ্ন কম্পাউন্ডে। হামলার ভয়াবহতা এতটাই ছিল যে প্রায় ৩০ টন ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এই মিশনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের সাফল্যের কথা নিশ্চিত করেছেন।
নিহত খামেনেইর উত্তরসূরী ও পরিবার
টাইমস অফ ইজরায়েলের দাবি অনুযায়ী, এই হামলায় খামেনেইর ছেলে মোজতবা খামেনেইও নিহত হয়েছেন, যাকে মনে করা হচ্ছিল ইরানের পরবর্তী কর্ণধার। এছাড়াও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে খামেনেইর মেয়ে, নাতি, জামাতা এবং পুত্রবধূর দেহ। হামলার কয়েক মিনিট আগেই তিনি আলি শামখানি এবং আলি লারিজানির মতো ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু পালানোর কোনো সুযোগই পায়নি তারা।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ইরানের তিনটি প্রধান শহরে একযোগে এই হামলা চালানো হয়েছে। খামেনেইর পাশাপাশি ইরানের আরও ৩০ জন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ও শাসক গোষ্ঠীর নেতা এই অভিযানে প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই হামলার পর কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছে ইরান।

