লেটেস্ট নিউজ

খামেনেই নিহতর প্রভাবে রক্তগঙ্গা বইবে শেয়ার বাজারে? সোনা কি তবে ২ লাখে পৌঁছাবে – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হওয়ার খবরে বিশ্ব রাজনীতিসহ কাঁপছে অর্থনৈতিক বাজার। সোমবার বাজার খুললেই দালান স্ট্রিটে বড়সড় ধসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেনসেক্স ও নিফটির সূচক হু হু করে নিচে নামার সম্ভাবনায় কপালে চিন্তার ভাঁজ বিনিয়োগকারীদের।

ধসের মুখে দালাল স্ট্রিট

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়বে ভারতীয় শেয়ার বাজারে। নিফটি ৫০ সূচক ২৪ হাজারের ঘরে নেমে আসতে পারে। বিশেষ করে খনিজ তেল, জ্বালানি এবং ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারে ব্যাপক লোকসানের সম্ভাবনা রয়েছে। গত শুক্রবারই সেনসেক্স ও নিফটির সূচক নিম্নমুখী ছিল, সোমবার সেই পতন আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আকাশছোঁয়া হবে সোনা ও রুপো

শেয়ার বাজারে যখন হাহাকার, তখন উল্টো ছবি দেখা যেতে পারে মূল্যবান ধাতুর বাজারে। যুদ্ধের অনিশ্চয়তায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন লগ্নিকারীরা।

  • সোনা: প্রতি ১০ গ্রাম সোনার দাম ১.৭ থেকে ১.৮ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি আরও জটিল হলে এটি ২ লক্ষ টাকায় পৌঁছানোও আসাম্ভব নয়।
  • রুপো: বিশ্ববাজারে রুপোর দাম প্রতি ট্রয় আউন্স ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়বে ভারতের বাজারেও।

সোমবার বাজার খোলার পর বিনিয়োগকারীরা কতটা মুনাফা ধরে রাখতে পারেন বা কতটা লোকসানের মুখে পড়েন, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *