লেটেস্ট নিউজ

খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে কে এই আলিরেজা আরাফি? তুঙ্গে চর্চা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রয়াণের পর তাঁর স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল তীব্র কৌতূহল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে খামেনেইয়ের উত্তরসূরি বেছে নিল তেহরান। ইরানের নতুন আয়াতোল্লা হিসেবে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে খামেনেইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত আলিরেজা আরাফিকে।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, আলিরেজা আরাফিকে এখন থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে। এই পদে আসার আগে তিনি ইরানের প্রভাবশালী সংস্থা ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার প্রধান হিসেবেও তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে আলিরেজার নাম উঠে আসায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি হয় কি না, এখন সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল। বিশেষ করে ইরানের বর্তমান পরিস্থিতিতে তাঁর এই দায়িত্ব গ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *