রিচা ঘোষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন! ভোটার তালিকায় এমন অপমান দেখে গর্জে উঠলেন অভিষেক – এবেলা
এবেলা ডেস্কঃ
চূড়ান্ত ভোটার তালিকায় ব্রাত্য বাংলার গর্ব তথা বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ। শিলিগুড়ির এই কন্যার নামের পাশে লেখা হয়েছে ‘Under Adjudication’। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন কেন্দ্রের কড়া সমালোচনা করে অভিষেক বলেন, “রিচা ঘোষ একজন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তাঁকেই যদি ‘Under Adjudication’ হিসেবে দেখানো হয়, তবে তো গোটা বিশ্বকাপটাই বাতিলের খাতায় চলে যায়! এইভাবে চললে তো নোবেলজয়ী অমর্ত্য সেনের সম্মানকেও এরা আগামীতে একই তকমা দিয়ে দেবে।”
দেশের হয়ে প্রতিনিধিত্ব করা একজন আন্তর্জাতিক অ্যাথলিটের পরিচয় নিয়ে এই ধরনের প্রশাসনিক টানাপোড়েনে শিলিগুড়ি থেকে কলকাতা— সর্বত্রই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

