লেটেস্ট নিউজ

৬০ লক্ষ ভোটারের নাম ছাঁটাইয়ের নেপথ্যে কি বড় কোনো চক্রান্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বেছে বেছে সংখ্যালঘু, তফশিলি জাতি এবং আদিবাসী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার নীল নকশা তৈরি হয়েছে। রবিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একাধিক চাঞ্চল্যকর তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

মৃত সেজে বেঁচে থাকা ভোটারদের ভিড়

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর ‘একডাকে অভিষেক’ হেল্পলাইন নম্বরে গত ২৪ ঘণ্টায় ২৪৩ জন ফোন করেছেন। কমিশনের তালিকায় তাঁদের ‘মৃত’ হিসেবে দেখানো হলেও বাস্তবে তাঁরা সম্পূর্ণ জীবিত। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সেনাপতি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আইনি লড়াইয়ের আশ্বাসও দিয়েছেন তিনি।

মালদহ ও মুর্শিদাবাদে নজিরবিহীন ভোটার ছাঁটাই

পরিসংখ্যান পেশ করে অভিষেক দেখান, মালদহে প্রায় সাড়ে আট লক্ষ এবং মুর্শিদাবাদে ১১ লক্ষ ভোটারের নাম বর্তমানে ‘বিচারাধীন’ বা ঝুলে রয়েছে। একইভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে তাঁর দাবি।

বিধানসভা ভিত্তিক অদ্ভুত গরমিল

অভিষেক প্রশ্ন তোলেন, যেখানে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল মাত্র ১৮ হাজার, সেখানে কেন ১ লক্ষ ৩৪ হাজার ভোটারের নাম রাখা হলো বিচারাধীন তালিকায়? একই চিত্র ধরা পড়েছে রতুয়া, রঘুনাথগঞ্জ এবং সামসেরগঞ্জেও। তাঁর অভিযোগ, যেখানেই বিজেপি পিছিয়ে রয়েছে, সেখানেই ভোটার তালিকায় বড়সড় কারসাজি করা হচ্ছে।

লক্ষ্য কি রাষ্ট্রপতি শাসন

তৃণমূল নেতার আশঙ্কা, এই ৬০ লক্ষ মানুষের ভোটার ভাগ্য নিয়ে টালবাহানা করে ভোট পিছিয়ে দিতে চাইছে বিজেপি। তিনি বলেন, “বিজেপি জানে ভোট হলে তারা হেরে যাবে, তাই চুরির রাস্তা বেছে নিয়েছে। এই বিশাল সংখ্যক নাম যাচাই করতে কমপক্ষে চার মাস সময় লাগবে। আসলে বাংলাকে রাষ্ট্রপতি শাসনের দিকে ঠেলে দেওয়াই ওদের আসল উদ্দেশ্য।” এই সামগ্রিক বিষয়টি নিয়ে Supreme \titleonly কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *