লেটেস্ট নিউজ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে পুলিশের জালে ৩ পান্ডা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচকে ঘিরে যখন শহরজুড়ে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই টিকিট কালোবাজারির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি মহামূল্যবান টিকিট।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলো ময়ঙ্ক ধামানিয়া (৩১), অসীশ বাগ (৫৮) এবং বিকাশ শেঠ (৩৫)। স্টেডিয়াম চত্বরে ঘোরাঘুরি করার সময় সন্দেহজনকভাবে নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে টিকিট বিক্রির চেষ্টা করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে কলকাতা পুলিশ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ময়দান থানার হাতে তুলে দেওয়া হয়েছে। ক্রিকেটপ্রেমীদের আবেগকে কাজে লাগিয়ে যারা আর্থিক প্রতারণার জাল বুনছে, তাদের বিরুদ্ধে আগামীতেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *