লেটেস্ট নিউজ

খামেনেইর মৃত্যুতে কাঁপছে বিশ্ব, এরই মাঝে নেতানিয়াহুকে সরাসরি ফোন মোদীর – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাতের আবহে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে জরুরি ফোনালাপ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরই এই ফোনালাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এক্স হ্যান্ডেলে মোদী জানান, তিনি পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীর (ইউএই) প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেন তিনি। আমিরশাহীতে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারত তাদের পাশে থাকার বার্তা দিয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’-এ খামেনেই এবং তাঁর পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যা প্রশমনে এখন বিশ্বমঞ্চে সক্রিয় ভূমিকা নিচ্ছে নয়াদিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *