লেটেস্ট নিউজ

মধ্যরাতে কাঁপল পাকিস্তান, গুঁড়িয়ে গেল প্রধান সেনাঘাঁটি! তালিবানি ড্রোন হামলায় রণক্ষেত্র পড়শি দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের মাঝেই এবার দক্ষিণ এশিয়ায় ভয়ঙ্কর যুদ্ধের দামামা। রবিবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালাল আফগানিস্তানের তালিবান সরকার। এই হামলায় রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসসহ বেশ কয়েকটি তলা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে জানানো হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং কোয়েটার ১২ নম্বর কোর সদর দফতরে নিখুঁত লক্ষ্যভেদে হামলা চালিয়েছে তাদের বায়ুসেনা। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার বদলা নিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ইরান ও ইজরায়েলের মধ্যে চলা সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। আমেরিকার মদতে ইজরায়েল তেহরানে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় এশিয়ার ভূ-রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি হয়েছে। তালিবানদের এই আকস্মিক হামলায় পাকিস্তান সেনাবাহিনী বড়সড় ক্ষতির মুখে পড়লেও, ইসলামাবাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ভারত ও চিন উভয় দেশই এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর জন্য আন্তর্জাতিক স্তরে আবেদন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *