লেটেস্ট নিউজ

ল্যাপটপ ভেঙে ও মোবাইলের সব তথ্য মুছে বাবার পিস্তলে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্রেটার নয়ডার বাদলপুর থানা এলাকার ধুমমানিকপুর গ্রামে এক চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত ছাত্রের নাম দেবকরণ (১৮), যে দাদরি এনটিপিসি-র ডিপিএস স্কুলের ছাত্র ছিল। শনিবার সন্ধ্যায় নিজের ঘরের দরজা বন্ধ করে প্রাক্তন সেনাকর্মী বাবার লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে নিজেকে গুলি করে সে।

রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পেছনে রহস্য দানা বাঁধছে অন্য কারণে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, চরম পদক্ষেপ নেওয়ার ঠিক আগেই দেবকরণ নিজের স্মার্টফোনের সমস্ত ডেটা ডিলিট করে দেয়। শুধু তাই নয়, নিজের ল্যাপটপটিও হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় সে, যাতে কোনো তথ্যই উদ্ধার না করা যায়।

ঘটনাস্থল থেকে কোনো সুসাইড নোট উদ্ধার হয়নি। মৃত ছাত্রের বাবা বর্তমানে প্রপার্টি ডিলিং ও চাষবাসের কাজ করেন। শান্ত স্বভাবের দেবকরণ কেন নিজের সমস্ত ডিজিটাল রেকর্ড মুছে ফেলে আত্মহননের পথ বেছে নিল, তা খতিয়ে দেখছে ফরেনসিক টিম ও পুলিশ। ক্ষতিগ্রস্ত ল্যাপটপ ও ফোন থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *