লেটেস্ট নিউজ

ইরানে পরবর্তী শাসক কি ট্রাম্পের পছন্দের? যুদ্ধ নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

খামেনেই হত্যাকাণ্ডের পর চরম উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ইরানের ভবিষ্যৎ এবং চলমান যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, ইরানের পরবর্তী নেতা হিসেবে ইতিমধ্যেই তিনজনকে বেছে রেখেছে আমেরিকা। তবে কৌশলগত কারণেই সেই নামগুলো এখনই প্রকাশ্যে আনতে নারাজ তিনি।

ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী, ইরানে ইজরায়েলি সামরিক অভিযান আরও চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। এই লড়াইয়ে আমেরিকার পূর্ণ সমর্থন ইজরায়েলের দিকেই থাকছে। খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের সেনাবাহিনী দেশের সাধারণ মানুষের কাছে আত্মসমর্পণ করবে বলে আশাবাদী ওয়াশিংটন। তবে পরিস্থিতি তেমন না হলে ভেনেজুয়েলার মতো ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প।

অন্যদিকে, ইরানও সহজে দমবার পাত্র নয়। খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে আলিরেজা আরাফির নাম ঘোষণা করে তিন সদস্যের বিশেষ কাউন্সিল গঠন করেছে তেহরান। আরাফি দায়িত্ব নিয়েই খামেনেই হত্যার চরম প্রতিশোধ নেওয়ার ডাক দিয়েছেন। ফলে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও বাহরিনের মতো দেশগুলোতে যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *