লেটেস্ট নিউজ

বুথে বুথে ওয়েব কাস্টিং আর জিপিএস নজরদারি! বাংলা নির্বাচনে নজিরবিহীন কড়াকড়ি কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০pk৬ ঘিরে সাজসাজ রব রাজ্য প্রশাসনে। সোমবার সিইও অফিসে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে স্পষ্ট হয়ে গেল, এবার ভোটপর্ব নির্বিঘ্ন করতে কোনো ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। ওয়েব কাস্টিং থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস—প্রযুক্তি আর কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হচ্ছে গোটা রাজ্যকে।

বিদ্যুৎ ও ইন্টারনেট নিয়ে কড়া নির্দেশ

নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা, প্রতিটি বুথে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্র যাতে কোনোভাবেই অন্ধকারে ডুবে না থাকে, তার জন্য বিদ্যুৎ দপ্তরকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। একইসঙ্গে স্থিতিশীল ইন্টারনেট সংযোগ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এর মূল কারণ হলো ওয়েব কাস্টিং। এবার প্রতিটি বুথের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি অনলাইনে পর্যবেক্ষণ করা হবে। যদি কোনো যান্ত্রিক কারণে ওয়েব কাস্টিং সম্ভব না হয়, তবে সেখানে বিকল্প হিসেবে ভিডিওগ্রাফি করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বাহিনীর গতিবিধিতে নজর রাখবে জিপিএস

নিরাপত্তা ব্যবস্থায় এবার বড় চমক নিয়ে আসছে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি গাড়িতে জিপিএস ট্যাগ বসানো বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে রিয়েল-টাইমে জানা যাবে বাহিনী ঠিক কোথায় অবস্থান করছে এবং তাদের টহলদারি কতটা কার্যকর হচ্ছে। স্পর্শকাতর বুথগুলি আগেভাগেই চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

জেলাওয়ারি বাহিনীর বিন্যাস

রাজ্যে ইতিমধ্য়েই আসতে শুরু করেছে কয়েকশ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফার পর ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যে প্রবেশ করবে। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ সহ বিভিন্ন বাহিনীর জওয়ানরা ইভিএম পাহারা থেকে শুরু করে এলাকা দখলের মতো ঘটনা রুখতে সক্রিয় থাকবেন।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো জেলাওয়ারি বাহিনী মোতায়েনের তালিকা। এবার নজরকাড়া পরিমাণ বাহিনী পাঠানো হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। মোট ৩৩ কো ম্পা নি বাহিনী এই জেলায় মোতায়েন থাকবে, যার মধ্যে বারুইপুরে ১৩, ডায়মন্ড হারবারে ১১ এবং সুন্দরবন পুলিশ জেলায় ৯ কো ম্পা নি জওয়ান থাকছেন। এর পরেই গুরুত্বের তালিকায় রয়েছে কলকাতা, যেখানে ৩০ কো ম্পা নি বাহিনী নামানো হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে যাচ্ছে ২৮ কো ম্পা নি এবং পূর্ব বর্ধমানে ২৫ কো ম্পা নি বাহিনী। এছাড়া মুর্শিদাবাদ, মালদহ, পশ্চিম মেদিনীপুর ও ব্যারাকপুরের মতো এলাকাগুলোতেও বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করে ভোটারদের আস্থা ফেরানোর চেষ্টা করছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *