২০২৬ সালের মধ্যেই রাজ্যে সরকারি চাকরির বাম্পার সুযোগের ঘোষণা অমিত শাহের – এবেলা
এবেলা ডেস্কঃ
মথুরাপুরে পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে বেকার যুবক-যুবতীদের বড়সড় আশার আলো দেখালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সোমবার দক্ষিণ ২৪ পরগনায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানান, রাজ্যে পরিবর্তন এলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে।
শাহের প্রতিশ্রুতি অনুযায়ী, কেবল বর্তমান শূন্যপদই নয়, অতীতে যে সমস্ত পদ বিলুপ্ত বা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সব পদ পুনরায় চালু করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বিজেপি সরকার। সবথেকে বড় ঘোষণা হিসেবে তিনি দাবি করেন, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতির স্থান থাকবে না এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ‘ঘুষ’ ছাড়াই যুবকরা চাকরি পাবেন। রাজ্যে পদ্ম শিবিরের সরকার ক্ষমতায় এলে কর্মসংস্থানই যে অগ্রাধিকার পাবে, মথুরাপুরের সভা থেকে সেই বার্তাই অত্যন্ত জোরালোভাবে দিয়েছেন তিনি।

