লেটেস্ট নিউজ

ইরানে হামলা চলবে আরও ১ মাস, প্রাণ হারাতে পারেন বহু মার্কিন সেনা এই বার্তায় কাঁপছে দুনিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের হামলায় কুয়েতে তিন মার্কিন সেনার মৃত্যু এবং পাঁচজন গুরুতর আহত হওয়ার ঘটনায় এবার যুদ্ধের ভয়ঙ্কর রূপ সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি হুংকার দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই সংঘাত এখনই থামছে না। ট্রাম্পের মতে, যুদ্ধ শেষ হওয়ার আগে আগামী দিনে আরও অনেক মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে।

ইরানের কঠোর প্রতিরোধ এবং পাল্টা হামলার মানসিকতা বিচার করেই ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে পিছু হটার কোনো লক্ষণ নেই হোয়াইট হাউসের। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরানজুড়ে আমেরিকা ও ইজরায়েলের এই যৌথ সামরিক অভিযান আরও অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ ধরে চলতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্পের এমন মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *