কাটোয়ায় লঙ্কাকাণ্ড! ভোটের আগে বিজেপির ঘরোয়া কোন্দল কি বুমেরাং হবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
কাটোয়ায় ‘পরিবর্তন যাত্রা’র আগেই বিজেপির চরম অস্বস্তি। জেলা নেতৃত্বের বদল চেয়ে শহরজুড়ে পড়ল বিতর্কিত পোস্টার। দলের প্রভাবশালী নেতাদের ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়ে সরানোর ডাক দেওয়ায় তুঙ্গে দলীয় কোন্দল। বিজেপি এই ঘটনায় তৃণমূলের ষড়যন্ত্র দেখলেও, টিকিট প্রত্যাশীদের লড়াইয়ে গেরুয়া শিবিরে এখন তীব্র শোরগোল।

