সীমান্ত পেরিয়েও শেষরক্ষা হলো না! হাদি হত্যাকাণ্ডের মূল পান্ডা এবার এসটিএফের খাঁচায় – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে ‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে খুনের প্রধান অভিযুক্ত ফয়জ়ল করিম মাসুদ ও তার সহযোগীকে বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার করল রাজ্য এসটিএফ। মেঘালয় হয়ে অবৈধভাবে ভারতে ঢুকে গা-ঢাকা দিয়েছিল তারা। ধৃতরা জেরায় খুনের কথা স্বীকার করেছে।

