যুদ্ধের প্রভাবে ধস শেয়ার বাজারে! এক ধাক্কায় ২০০০ পয়েন্ট নামল সেনসেক্স, মাথায় হাত বিনিয়োগকারীদের – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আকাশছোঁয়া দাম ও সরবরাহ ব্যাহত হওয়ায় বড়সড় ধস নামল ভারতীয় শেয়ার বাজারে। সোমবার লেনদেনের শুরুতেই ২০০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স। নিফটিরও রেকর্ড পতনে চরম অস্থিরতা তৈরি হয়েছে দালাল স্ট্রিটে, যা নিয়ে দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা।

