লণ্ডভণ্ড হতে পারে বাংলা? ধেয়ে আসছে কালবৈশাখী, জারি সতর্কবার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত ও জলীয় বাষ্পের প্রভাবে বুধবার পর্যন্ত ভিজবে কলকাতা-সহ গোটা রাজ্য। বীরভূম ও বর্ধমানে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অস্বস্তিকর ভ্যাপসা গরমের মাঝেই উত্তরবঙ্গেও জারি হয়েছে দুর্যোগের সতর্কতা।

