লেটেস্ট নিউজ

রাজ্যে আজ শেষ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’, ৯টি রুটে প্রচারে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত ১ তারিখ শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র আজ সমাপ্তি দিন। আগামী ১৪ তারিখ কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশের ঠিক আগেই আজ, ১০ তারিখ রাজ্যজুড়ে এই কর্মসূচির শেষ পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

শেষ দিনে রাজ্যের মোট ৯টি ভিন্ন রুটে এই যাত্রার আয়োজন করা হয়েছে। শিলিগুড়ি, মালদহ, নবদ্বীপ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া এবং বর্ধমান জোনে আজ একযোগে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে এই মেগা প্রচার কর্মসূচি চলবে।

এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলের একাধিক শীর্ষ কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন মুণ্ডা, নিশীথ প্রামাণিকের মতো হেভিওয়েট নেতারা আজ বিভিন্ন জেলার নির্ধারিত জনসভাগুলিতে উপস্থিত থাকবেন। এই ৯টি সভার মধ্য দিয়েই বিজেপির এই বিশেষ প্রচার কর্মসূচির সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *