লেটেস্ট নিউজ

দক্ষিণেশ্বর মন্দিরে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা প্রদর্শন, তৃণমূল সমর্থকদের বিক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন জ্ঞানেশ কুমার। এদিন সকালে প্রথমে বেলুড় মঠ দর্শন সেরে তিনি ভবতারিণী মন্দিরে পৌঁছালে সেখানে কালো পতাকা হাতে একদল তৃণমূল সমর্থক জড়ো হন। মন্দির চত্বরে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও, বিক্ষোভ চলাকালীন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে যে, বিক্ষোভকারীরা যখন কালো পতাকা প্রদর্শন করছিলেন, তখন পুলিশ অনেকটা ‘নীরব দর্শক’ হয়েই দাঁড়িয়ে ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে মন্দির চত্বরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কালীঘাট মন্দিরে যাওয়ার পর এদিন দক্ষিণেশ্বরে তাঁর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল সমর্থকদের এই আকস্মিক প্রতিবাদ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা গুঞ্জন। শেষ পর্যন্ত কড়া নিরাপত্তার ঘেরাটোপেই তিনি মন্দির এলাকা ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *