লেটেস্ট নিউজ

বিশ্বকাপ ট্রফি নিয়ে মন্দিরে যাওয়ায় গম্ভীর-সূর্যদের তীব্র সমালোচনা কীর্তি আজাদের – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বকাপ জয়ের পর কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা বর্তমান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে কীর্তি আজাদ জানান, ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে জয়ী দলে হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টান—সব ধর্মের খেলোয়াড়রা ছিলেন এবং তাঁরা ট্রফিটি দেশের জন্য নিয়ে এসেছিলেন। তাঁর প্রশ্ন, ট্রফি কেন মসজিদ, চার্চ বা গুরুদ্বারে নেওয়া হলো না? এই দল সমগ্র ভারতের প্রতিনিধিত্ব করে।

তিনি আরও উল্লেখ করেন, মহম্মদ সিরাজ বা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সঞ্জু স্যামসন ট্রফিটি নিজ নিজ উপাসনালয়ে নিয়ে যাননি। কীর্তি আজাদের মতে, এই বিশ্বকাপ ট্রফি প্রত্যেক ধর্মের সকল ভারতীয়র। এটি কোনো একটি নির্দিষ্ট ধর্মের জয় উদযাপনের মাধ্যম হতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *